সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু নাটোরের গুরুদাসপুরে ৭৪ বোতল এসকাফসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার গুরুদাসপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: কোচিং বা প্রাইভেট বাণিজ্যে যুক্ত শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করতে পারবেন না এবার বিএনপিকর্মী মকবুল হত্যায় গ্রেফতার সাবেক এমপি মিলন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার: সালেহ শিবলী ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি দুই কিডনি বিকল ও অন্ধত্বের পথে গাইবান্ধার লাজু, বেঁচে থাকার আকুতি সন্তানের টানে

রামগঞ্জে নিজ উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কার করে প্রশংসায় জামায়াত নেতা জহিরুল ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View
25

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত উদ্যোগে তিনটি ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে এলাকাবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন জামায়াত নেতা মো. জহিরুল ইসলাম রুবেল। উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমেষপুর এলাকার এসব রাস্তা দীর্ঘদিন ধরে কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সমেষপুর এলাকার ওই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বয়স্করা যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তাগুলো সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয়দের। সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘব করতে এগিয়ে আসেন স্থানীয় সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাদুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী।

এ বিষয়ে জামায়াত নেতা জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী বলেন, “সমেষপুর এলাকা নিয়ে আমার একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। এই এলাকার কোনো রাস্তা আর ভাঙা বা খানাখন্দযুক্ত থাকবে না। এলাকার সার্বিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসেন বলেন, “রুবেল ভাইয়ের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি আশা করি তিনি ভবিষ্যতেও জনসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।”

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেউ এমন ব্যক্তিগত উদ্যোগ নেননি। জনদুর্ভোগ কমাতে জহিরুল ইসলামের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com