সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Title :
মেয়াদ উত্তীর্ণ ৫০ হাজার টাকার কীটনাশক জব্দ সৈয়দপুরে কৃষি বিভাগের অভিযানে ২ প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী সংস্কারে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না সরকার: দেবপ্রিয় সৈয়দপুরে (ওসি)রেজা-র সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত। ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু নাটোরের গুরুদাসপুরে ৭৪ বোতল এসকাফসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার গুরুদাসপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: কোচিং বা প্রাইভেট বাণিজ্যে যুক্ত শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করতে পারবেন না

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
4

চলতি বছরের অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি জানান, বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি একাধিক বিদেশি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনার বিষয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে।

মন্ত্রী আরও জানান, কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে বিভিন্ন দেশের এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের কাজ চলমান রয়েছে। এছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। আগামী মাসেই এ বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com