সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
কার্যালয় ব্যবহার নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নওগাঁয় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার ইরানের অর্থনীতি ‘ধসিয়ে দেওয়ার মতো’ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ সংসদীয় কমিটির ১৮০ দিনে সরকারের দাবি অর্জনের, সামনে বাস্তবায়নের পরীক্ষা অর্থবছরের সময়কাল পরিবর্তনে কর্মপন্থা নির্ধারণে কমিটি নাটোরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলা প্রশাসনের কর্মচারীদের মতবিনিময় সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম নাটোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে মামলার জট কমানো ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ সুপার ও আইনজীবীদের মতবিনিময়

সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View
17

মোঃ মাইনুল হক নীলফামারী

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১নং কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাধারণ মানুষের মুখে মুখে এখন কেবল একটি নাম—মোঃ জাহাঙ্গীর আলম। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় ভোটারদের মাঝে তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

স্থানীয় বাসিন্দা ও মুরুব্বীদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষা, স্বাস্থ্য, এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাহাঙ্গীর আলম কামারপুকুরবাসীর আস্থা অর্জন করেছেন। এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের উন্নয়নে তিনি নিয়মিত সার্বিক সহযোগিতা করে আসছেন। এছাড়া যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন এই নেতা।

এলাকার তরুণ সমাজের প্রত্যাশা, একটি আধুনিক ও মাদকমুক্ত কামারপুকুর ইউনিয়ন গড়তে জাহাঙ্গীর আলমের মতো সৎ, পরিশ্রমী ও জনবান্ধব নেতৃত্বের কোনো বিকল্প নেই। সাধারণ ভোটারদের ভাষ্য, তাঁরা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি শুধু নির্বাচনের সময় নয়, বরং সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমি রাজনীতিকে মানুষের সেবা করার মাধ্যম হিসেবে মনে করি। এলাকাবাসী যদি আমাকে সুযোগ দেন, তবে কামারপুকুর ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, শিক্ষাবান্ধব ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকার অসমাপ্ত কাজগুলো শেষ করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের দোয়া ও সমর্থনপ্রার্থী।”

উল্লেখ্য, মোঃ জাহাঙ্গীর আলম কামারপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনেরও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com