সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
একাদশে ভর্তির খসড়া নীতিমালায় কী আছে, দেখে নিন একনজরে সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ আগে রাজনৈতিক লাইন ঠিক করুন, তারপর বক্তব্য দিন ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী স্থানান্তরের সিদ্ধান্ত মেট্রোরেলের নিচে সিসি ক্যামেরা আছে কি না, জানতে চান হাইকোর্ট ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে

আগে রাজনৈতিক লাইন ঠিক করুন, তারপর বক্তব্য দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২ Time View
5

রাষ্ট্রপতি নির্বাচনকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে জামায়াত জোটের সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। গত ২৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নাহিদ ইসলামের এ ধরনের অবস্থানের কঠোর সমালোচনা করেন।

আবু হানিফ অভিযোগ করেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেও প্রার্থী দেওয়া এবং পরবর্তীতে নির্বাচনকেই অপ্রয়োজনীয় দাবি করাটা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। নাহিদ ইসলামের এই আচরণকে তিনি ‘দ্বিমুখী নীতি’ বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন। এমন অসংলগ্ন অবস্থানের জন্য বিরোধী দলেরও প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষে আবু হানিফ বিরোধী দলের প্রতি পরামর্শ দিয়ে বলেন, রাজনৈতিক অঙ্গনে মন্তব্য করার আগে তাদের উচিত নিজেদের রাজনৈতিক অবস্থান বা লাইন পরিষ্কার করা। সুনির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ ছাড়া বক্তব্য প্রদান করা যে বিভ্রান্তিকর, সেটিই তার মন্তব্যে ফুটে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com