সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
কার্যালয় ব্যবহার নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নওগাঁয় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার ইরানের অর্থনীতি ‘ধসিয়ে দেওয়ার মতো’ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ সংসদীয় কমিটির ১৮০ দিনে সরকারের দাবি অর্জনের, সামনে বাস্তবায়নের পরীক্ষা অর্থবছরের সময়কাল পরিবর্তনে কর্মপন্থা নির্ধারণে কমিটি নাটোরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলা প্রশাসনের কর্মচারীদের মতবিনিময় সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম নাটোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে মামলার জট কমানো ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ সুপার ও আইনজীবীদের মতবিনিময়

অর্থবছরের সময়কাল পরিবর্তনে কর্মপন্থা নির্ধারণে কমিটি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

দেশের বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই কমিটি নতুন নিয়মে উত্তরণের কর্মপন্থা নির্ধারণ ও সমন্বয় করবে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছর থেকে দেশের বাজেট চক্র ১ এপ্রিল শুরু হয়ে ৩১ মার্চ শেষ হবে। এর আগে ২০২৭-২৮ অর্থবছরটিকে ট্রানজিশনাল বা রূপান্তরকালীন বছর হিসেবে গণ্য করা হবে, যা মাত্র নয় মাস (জুলাই থেকে মার্চ) স্থায়ী হবে। এ পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট আইন ও সংবিধান সংশোধনসহ আর্থিক ব্যবস্থাপনা প্রক্রিয়ায় যেসব প্রযুক্তিগত পরিবর্তনের প্রয়োজন, তা চিহ্নিত করাই হবে এই কমিটির মূল দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com