বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ডাক পাননি গাজী নজরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
9

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। কমিটির সদস্য হওয়া সত্ত্বেও তাকে ছাড়াই মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। পরবর্তীতে দলটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে অবহিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com