বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View
20

দেশের প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের রদবদল এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার গভীর রাতে জারি করা এক প্রজ্ঞাপনে নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই চারজনকেই পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। পাশাপাশি, নতুন করে এই তিন জেলা বা রাজশাহী বিভাগে এখনো কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com