শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী আমাদের ভাবমূর্তি মেধা ধ্বংস করতে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা মোকাবিলা করবে বিএনপি রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীল নকশা: মামুনুল হক তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগের দৃষ্টান্ত বিএনপিই তৈরি করেছে: আলাল শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে নিজ ঘর থেকে ১৬ বছর বয়সী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, আইনশৃঙ্খলা নিয়ে সেলিম উদ্দিনের ক্ষোভ মানুষ বিএনপিকে অন্য কিছুর সঙ্গে তুলনা শুরু করেছে: সারজিস আলম

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View
32

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা।

শেরপুর সীমান্তবর্তী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর পৃথক অভিযানে মোট ৭০৫ বোতল মদ উদ্ধার করা হয়।

শনিবার (২৯ আগস্ট) জেলার ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই এবং নালিতাবাড়ী সীমান্ত এলাকায় এই সফল অভিযানগুলো পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছে—এমন গোপন খবরের ভিত্তিতে বিশেষ টহল দল সেখানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০৫ বোতল মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে চলেছে। সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধে তাদের নিয়মিত কড়া নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com