রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
মক্কা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ‘গদি মিডিয়া’ বলে একটি শব্দ চালু হয়েছে: রিজভী সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন রামগঞ্জের প্রবাসী মনির ও তাঁর পরিবারকে ‘বিষ প্রয়োগে হত্যা’: বিচার চেয়ে লক্ষ্মীপুরে মানববন্ধন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ নাটোরে ২২ লাখ টাকার সরকারি স্কুল ভবন ভেঙে মাত্র ১ লাখে বিক্রির অভিযোগ রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন?

অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
8

রাজধানীর যানজট নিরসন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচ চলাচলের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়েছে। এর জন্য আগামী চার মাসের মধ্যে প্রয়োজনীয় অ্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, দীর্ঘদিনের যানজট কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী প্রকল্প বাস্তবায়নের আগ পর্যন্ত ঝিলমিল প্রকল্পে অস্থায়ী টার্মিনাল তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে।

গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন স্থানান্তরের পাশাপাশি সচিবালয়ের আশপাশের পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং অটোরিকশার জন্য পৃথক নীতিমালা তৈরির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় সরকারের একাধিক মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যারা সম্মিলিতভাবে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com