রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন রামগঞ্জের প্রবাসী মনির ও তাঁর পরিবারকে ‘বিষ প্রয়োগে হত্যা’: বিচার চেয়ে লক্ষ্মীপুরে মানববন্ধন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ নাটোরে ২২ লাখ টাকার সরকারি স্কুল ভবন ভেঙে মাত্র ১ লাখে বিক্রির অভিযোগ রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন? সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ মহেশখালীতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৮টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

উত্তরবঙ্গ সফরকালে তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

তিন দিনের উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে দেশের বৃহত্তম সেচ প্রকল্প নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুরে তিনি এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি দেখতে যান।

দুপুর ১২টার দিকে তিস্তা ব্যারাজে পৌঁছালে মার্কিন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এ সময় রাষ্ট্রদূত তিস্তার বর্তমান অবস্থা, নাব্য সংকট এবং শুষ্ক মৌসুমে সেচ কার্যক্রম পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ সরেজমিন ঘুরে দেখেন।

পরিদর্শনের একপর্যায়ে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে অংশ নেন। বৈঠকে পাউবো প্রতিনিধিরা তিস্তার পানি ব্যবস্থাপনা, নদী পুনর্খননের প্রয়োজনীয়তা এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে স্থানীয় কৃষকদের মুখোমুখি হওয়া নানা সমস্যার বিস্তারিত তুলে ধরেন।

এর আগে সকালে রংপুর জেলার গঙ্গাচড়া ও বেতগাড়ী এলাকাও সফর করেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি প্যারাগন গ্রুপের ‘প্যারাগন ডেইরি’ ফার্ম এবং চন্দনের হাটের ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় উদ্যোক্তা ও কারিগরদের সঙ্গে কথা বলে গ্রামীণ অর্থনীতি এবং ঐতিহ্যবাহী তেল উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন।

রাষ্ট্রদূতের এই সফরে তাঁর সাথে ছিলেন তাঁর সহধর্মিণী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের সিনিয়র কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে দুপুরে তিনি সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে তাঁর ইএসডিও গেস্ট হাউসে অবস্থান করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com