রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন রামগঞ্জের প্রবাসী মনির ও তাঁর পরিবারকে ‘বিষ প্রয়োগে হত্যা’: বিচার চেয়ে লক্ষ্মীপুরে মানববন্ধন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ নাটোরে ২২ লাখ টাকার সরকারি স্কুল ভবন ভেঙে মাত্র ১ লাখে বিক্রির অভিযোগ রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন? সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ মহেশখালীতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৮টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

মহেশখালীতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৮টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ঠাকুরতলা চৌরাস্তা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মহেশখালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—মহেশখালীর ঠাকুরতলা এলাকার মানিক দে (৩৮) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. রুবেল মিয়া (৩৪)। তাদের কাছ থেকে ১টি রাইফেল, ৬টি একনলা বন্দুক ও ১টি এলজি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছিল। ওই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ায়। এরই জেরে শনিবার রাতে আদিনাথ জেটিঘাট থেকে অটোরিকশায় করে অস্ত্রগুলো চকরিয়ার বদরখালীতে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরতলা চৌরাস্তায় চেকপোস্ট বসায় পুলিশ।

অটোরিকশাটি থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় গাড়ি থেকে নেমে আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে গাড়ি তল্লাশি করে পলিথিনে পেঁচানো অবস্থায় ওই ৮টি অস্ত্র জব্দ করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি, পালিয়ে যাওয়া অন্য সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com