শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Title :
ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলা করেছে, কোনো কাজ করেনি চবির আড়াই হাজার নবীন শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ‘আর কোনো গুম নয়, কোনো পরিবারকে অপেক্ষায় থাকতে হবে না’ দেশে সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা ‘সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো অপপ্রচার চালাচ্ছে’ পাকিস্তানে বাড়ছে তুরস্কের সামরিক বিমানের যাতায়াত, ভারতের উদ্বেগ বন্ধ ছয় চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বিএসএফআইসি চেয়ারম্যান দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশনে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্লাড ক্যানসারে আক্রান্ত ১৬ বছরের সাব্বির, ছেলেকে বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছেন মা জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

‘সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো অপপ্রচার চালাচ্ছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

সার, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার ও গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি অভিযোগ করেছেন যে, নিষিদ্ধ ও গুপ্ত সংগঠনগুলো এসব বিষয়ে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উসকানিদাতাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এদের থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

শনিবার চট্টগ্রামের পটিয়ায় স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় আড়াইশ কৃষকের হাতে টমেটো, মুলা, কুমড়া ও মরিচসহ বিভিন্ন সবজির বীজ ও সার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য এনামুল হক আরও বলেন, প্রান্তিক কৃষকদের সুবিধার্থে বর্তমান সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে কৃষক কার্ডের সুবিধা। তিনি অনাবাদি ও সড়কের পাশের খালি জায়গায় শাকসবজি চাষ করে উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের উৎসাহিত করেন এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com