শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Title :
ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলা করেছে, কোনো কাজ করেনি চবির আড়াই হাজার নবীন শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ‘আর কোনো গুম নয়, কোনো পরিবারকে অপেক্ষায় থাকতে হবে না’ দেশে সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা ‘সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো অপপ্রচার চালাচ্ছে’ পাকিস্তানে বাড়ছে তুরস্কের সামরিক বিমানের যাতায়াত, ভারতের উদ্বেগ বন্ধ ছয় চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বিএসএফআইসি চেয়ারম্যান দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশনে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্লাড ক্যানসারে আক্রান্ত ১৬ বছরের সাব্বির, ছেলেকে বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছেন মা জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বর্তমানে দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে এবং সার সংকটের কোনো বাস্তব কারণ নেই। ফরিদপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও ষড়যন্ত্রকারী পরিকল্পিতভাবে বাজারে সারের কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছে। যারা বাজারে সার নেই বলে প্রচার করেও বাড়তি টাকা দিলে পণ্য সরবরাহ করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

মন্ত্রী আরও জানান, সরকারিভাবে দেশের চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা থাকে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ডিলার যদি বরাদ্দের সার সময়মতো উত্তোলন না করেন, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের কাছে ন্যায্য মূল্যে সার পৌঁছে দেওয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিলারদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার পাট ও পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি কমিয়ে দেশীয় উৎপাদনের ওপর জোর দিচ্ছে। বিশেষ করে ফরিদপুরের উর্বর মাটির সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বর্তমান সরকার সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলেও তিনি সভায় আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com