শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী আমাদের ভাবমূর্তি মেধা ধ্বংস করতে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা মোকাবিলা করবে বিএনপি রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীল নকশা: মামুনুল হক তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগের দৃষ্টান্ত বিএনপিই তৈরি করেছে: আলাল শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে নিজ ঘর থেকে ১৬ বছর বয়সী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, আইনশৃঙ্খলা নিয়ে সেলিম উদ্দিনের ক্ষোভ মানুষ বিএনপিকে অন্য কিছুর সঙ্গে তুলনা শুরু করেছে: সারজিস আলম

রামগঞ্জে নিজ ঘর থেকে ১৬ বছর বয়সী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
11

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ওড়নায় পেঁচানো অবস্থায় রমজান আলী (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ আগস্ট) পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখিল এলাকার মনির উদ্দিন ব্যাপারী বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী ওই বাড়ির ভুট্টু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়েছিলেন রমজান। ভোরে তার মা ঘুম থেকে জেগে ঘরের কাঠের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। তবে ঠিক কী কারণে এই কিশোর আত্মহত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com