শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
গুরুদাসপুরে অভিনব কায়দায় ঘরের দরজা আটকে ৫ গরু চুরি রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা

মানুষ নিজেকে ফাঁকি দিতে পারে না: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২৩ Time View
132

প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জীবনে নিজের কতটুকু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি তার ওপর প্রাথমিক শিক্ষা তথা দেশের ভীত গড়ে তোলা যাবে। বলেন, মানুষ অন্যকে ফাঁকি দিতে পারলেও নিজেকে ফাঁকি দিতে পারে না।

শনিবার (০৮ নভেম্বর) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মানুষের জীবনের স্বার্থকতা একটাই-সেটি হলো মরণের আগে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করে গেলেন। মানুষ অন্যকে ফাঁকি দিলেও নিজেকে ফাঁকি দিতে পারে না। জীবনে নিজের কতটুকু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি, তার ওপর প্রাথমিক শিক্ষা তথা দেশের ভীত গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা আর নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আরও পড়ুন: মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানালেন আন্দোলনরত শিক্ষকরা

সাতক্ষীরার সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান যথেষ্ট উন্নত উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক শিক্ষা পরিবারের যতটুকু সম্পদ ও শক্তি রয়েছে তা পুরোপুরি কাজে লাগাতে পারলে প্রধান যে টার্গেট শিক্ষার্থীদের সক্ষমতায় গড়ে তোলা সম্ভব।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাসেম প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের কাজের উপর বিভিন্ন বিভাগের কর্মসূচি তুলে ধরে নির্মিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com