মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি নওগাঁয় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা: ৪ দিন পর রামেক হাসপাতালে মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন: সিইসি-আইজিপি বৈঠক খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার ফেনীতে বাকপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: দ্রুত অভিযানে ৩ অভিযুক্ত গ্রেফতার খালেদা জিয়া রাজনীতিতে উন্নত নৈতিকতার প্রতীক: রিজভী মন্ত্রীর পরিদর্শনের পরও তিস্তার গ্রাসে সুন্দরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ

ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে ড্রেজারসহ ৪ অবৈধ বালু উত্তোলনকারী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View
18

মোঃ আশরাফুল, চরফ্যাশন

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজারসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালমান বিন শওকত জানান, গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার ধলীগৌরনগর ইউনিয়নের নতুন স্লুইসগেটসংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের হাতে-নাতে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—ভোলার দৌলতখান উপজেলার আহমদপুর গ্রামের আব্দুল খালেক, লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. আকবর, বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের মো. রাজু এবং পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের মো. রাজিব।

পরবর্তীতে লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার পর মুচলেকা নিয়ে তাদের ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com