শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ‘বিক্রির’ প্রতিবাদে ফিফা বয়কট ইউরোপের আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা সাকিব আন্তর্জাতিক মানের মানুষ, তার সঙ্গে আমার তুলনাই চলে না: পরীমনি অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের বিশেষ দূত ‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’ বিনা অপরাধে লতিফ সিদ্দিকীর ফাঁসি হলে সাদরে গ্রহণ করব: কাদের সিদ্দিকী আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম চলতি বছরের মধ্যে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারত ও পাকিস্তানকে ২৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View
105

রিপাবলিকান প্রেসিডেন্ট বুধবার বলেন, প্রতিবেশী দেশ দুটির ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি যুদ্ধ ঠেকিয়েছিলেন।

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধে আবারও নিজের কৃতিত্বের দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান প্রেসিডেন্ট বুধবার বলেন, প্রতিবেশী দেশ দুটির ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি যুদ্ধ ঠেকিয়েছিলেন।

ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের ভূখণ্ডে ‘অপারেশন সিন্দুর’ নামের সামরিক অভিযান চালায় ভারত। এর পরিপ্রেক্ষিতে ভারতের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় পাকিস্তান।

পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কার মধ্যে গত ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।

এ সংঘাতকে বৃহত্তর যুদ্ধের দিকে ধাবিত হতে না দেওয়ার জন্য বরাবরই কৃতিত্ব দাবি করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এশিয়া সফরের শেষ গন্তব্য দক্ষিণ কোরিয়ায় গিয়ে ট্রাম্প বলেন, ‘আপনি যদি ভারত ও পাকিস্তানের দিকে তাকান…তারা সেদিকে (বড় যুদ্ধ) যাচ্ছিল।

‘সাতটি বিমান ভূপাতিত করা হয়। তারা সত্যিকার অর্থেই সেদিকে যাওয়া শুরু করেছিল।’

ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে তাদের উচ্চ শুল্কের বিষয়ে হুঁশিয়ার করে দেন।

প্রেসিডেন্ট বলেন, ‘আমি বলেছিলাম, আমি প্রত্যেক দেশের ওপর ২৫০ শতাংশ করে (শুল্ক) আরোপ করতে যাচ্ছি…এর অর্থ হলো তারা আর ব্যবসা করতে পারবে না।’

তার দাবি, শুরুতে ভারত ও পাকিস্তানের নেতারা যুদ্ধ চালিয়ে যেতে চাইছিলেন, কিন্তু দুই দিন পর বিষয়টি বুঝতে পেরে তারা যুদ্ধ বন্ধ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com