বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
সিংড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও পরিবারের নিরাপত্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাটোরে হোমিও চিকিৎসক হত্যাকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর ১৫ হাজার শিশু নিখোঁজের কারণ জানালো পুলিশ, এখনো উদ্ধার হয়নি ২ হাজার রামগঞ্জে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে জামায়াতের লিফলেট বিতরণ রামগঞ্জে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের লিফলেট বিতরণ ট্রলের বদলে তাজু ভাইয়ের লড়াই দেখার আহ্বান, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ হয়ে উঠছেন তিনি কঠোর নিরাপত্তার মধ্যেও ভারতের ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র চুরি বিপদ সংকেত বেজে ওঠায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা-রেহানার নামে দুদকের মামলা

বিপদ সংকেত বেজে ওঠায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট জরুরি ভিত্তিতে লখনৌ বিমানবন্দরে অবতরণ করেছে। বারাণসী থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করা এই উড়োজাহাজটির কার্গো সেকশনে ধোঁয়া শনাক্তকারী অ্যালার্ম বেজে উঠলে পাইলট নিরাপত্তার খাতিরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। নির্ধারিত গন্তব্যে যাওয়ার পরিবর্তে বিমানটিকে দ্রুত লখনৌয়ের দিকে ঘুরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫২ মিনিটে ১৫৫ জন যাত্রীসহ বিমানটি নিরাপদে লখনৌতে অবতরণ করে। অবতরণের পরপরই দমকল বাহিনী ও নিরাপত্তা কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে সব যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে সরিয়ে নেন। পরবর্তীতে কারিগরি দল বিমানটিতে তল্লাশি চালালেও সেখানে কোনো অগ্নিকাণ্ড বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। অ্যালার্মটি কেন অকারণে সক্রিয় হয়েছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com