রামগঞ্জে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের লিফলেট বিতরণ
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
১৭
Time View
রামগঞ্জে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের লিফলেট বিতরণ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ শহর ও সোনাপুর বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারীর নেতৃত্বে লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ ইমরান হোসেন, উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন এবং রামগঞ্জ পৌরসভা আমির অ্যাডভোকেট হাসান বান্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।এ সময় জামায়াত নেতারা বলেন, সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই লংমার্চের মাধ্যমে বর্তমান সরকারকে জনগণের গণরায় মেনে নিতে বাধ্য করা হবে। তারা সফল লংমার্চ বাস্তবায়নে...
19
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ শহর ও সোনাপুর বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারীর নেতৃত্বে লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ ইমরান হোসেন, উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন এবং রামগঞ্জ পৌরসভা আমির অ্যাডভোকেট হাসান বান্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত নেতারা বলেন, সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই লংমার্চের মাধ্যমে বর্তমান সরকারকে জনগণের গণরায় মেনে নিতে বাধ্য করা হবে। তারা সফল লংমার্চ বাস্তবায়নে সর্বসাধারণকে দলে দলে যোগদানের আহ্বান জানান।