শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
ব্যর্থ বিএনপি সরকারের কাছ থেকে উপদেশ নিয়ে রাজনীতি করতে হবে না: সারজিস প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস বিরোধী দল সমর্থন না দিলে আপনি দেশ চালাতে পারবেন না, সেটি মেনে নিন এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩ ইমাম-মুয়াজ্জিনের সরকারি সম্মানী ভাতায় মসজিদ কমিটির নেতার নাম প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশের অভিযোগ, পুলিশ হেফাজতে মোটরসাইকেল চালক রামগঞ্জে থানা পুলিশের উদ্যোগে বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কারা, জানালেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৫ সৈয়দপুরে সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক, টাকা চেয়ে প্রতারণার ফাঁদ

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় যুবদল নেতার মারধর, চাঁদা দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রেসক্রিপশন ছাড়া হৃদরোগের একটি ওষুধ বিক্রি করতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক ফার্মেসি ব্যবসায়ীর ওপর বর্বরোচিত নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে এই ব্যবসায়‌ীকে দীর্ঘ সময় ধরে আটকে রেখে শারীরিক নির্যাতন ও মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. আতিকুল ইসলাম এ ঘটনার পর থেকেই চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগের সূত্র ধরে জানা যায়, অভিযুক্ত যুবদল নেতা মো. ফজলুল হক রোমান ওরফে ‘ভাইরাস রোমান’ কোনো চিকিৎসকের ব্যবস্থাপপত্র ছাড়াই হৃদরোগের জীবন রক্ষাকারী ওষুধ কিনতে চেয়েছিলে‌ন। কিন্তু ফার্মেসির নিয়ম ও রোগীর নিরাপত্তার কথা চিন্তা করে ব্যবসায়ী আতিকুল ইসলাম প্রেসক্রিপশন ছাড়া ওই ওষুধ দিতে বিনীতভাবে অপারগতা প্রকাশ করেন। আর এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করেই ওই নেতার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে পরিকল্পিতভাবে চড়াও হয়।

প্রাথমিক বাকবিতণ্ডার জেরে অভিযুক্ত যুবদল নেতা ও তার সহযোগীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এরপর তাকে একটি নির্দিষ্ট স্থানে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় এবং বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়,‌ তার কাছ থেকে মুক্তি ও ব্যবসার অনুমতির নামে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

দেশের বিভিন্ন স্থানে সাধারণ ব্যবসায়ীদের ওপর এ ধরনের হামলা ও চাঁদাবাজির ঘটনা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com