শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস বিরোধী দল সমর্থন না দিলে আপনি দেশ চালাতে পারবেন না, সেটি মেনে নিন এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩ ইমাম-মুয়াজ্জিনের সরকারি সম্মানী ভাতায় মসজিদ কমিটির নেতার নাম প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশের অভিযোগ, পুলিশ হেফাজতে মোটরসাইকেল চালক রামগঞ্জে থানা পুলিশের উদ্যোগে বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কারা, জানালেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৫ সৈয়দপুরে সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক, টাকা চেয়ে প্রতারণার ফাঁদ বিএনপির ইতিহাস কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়: প্রধানমন্ত্রী

রামগঞ্জে থানা পুলিশের উদ্যোগে বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View
30

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে থানা পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন স্তরের মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক আবু হান্নান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী। তিনি মাদক নির্মূল এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, সাবেক যুগ্ম-আহ্বায়ক এজিএস আবুল কাশেম এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর শেখ মো. আবু নাসের।

এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভাটরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইব্রাহিম মিজি, উপজেলা যুবদলের সদস্য ইকবাল হোসেন তপাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সাহাদাত শিকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এসময় বক্তারা মাদকের ভয়াবাচক কুফল তুলে ধরে বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com