শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় যুবদল নেতার মারধর, চাঁদা দাবি প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মামুনুল হক কক্সবাজারে দুই হাজার আইফোন-ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী হারপিক পানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আড়াই বছরের ছেলে প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে ‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করবো না: পানিসম্পদমন্ত্রী ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, যাত্রী নিহত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: আসলাম চৌধুরী

নাটোরে হোমিও চিকিৎসক হত্যাকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View
37

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে হোমিও চিকিৎসক আনারুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে তিনি এ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এ সময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মামলার তদন্তের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটন করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তদন্তকাজে সর্বোচ্চ পেশাদারত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও তিনি বিশেষ জোর দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মামলার তদন্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ্য, জনবহুল চাঁদপুর বাজারে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার দাবি করেছেন। পুলিশের জোরালো ভূমিকার মাধ্যমে এ হত্যাকাণ্ডের আসল সত্য বেরিয়ে আসবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com