শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় যুবদল নেতার মারধর, চাঁদা দাবি প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মামুনুল হক কক্সবাজারে দুই হাজার আইফোন-ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী হারপিক পানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আড়াই বছরের ছেলে প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে ‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করবো না: পানিসম্পদমন্ত্রী ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, যাত্রী নিহত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: আসলাম চৌধুরী

১৫ হাজার শিশু নিখোঁজের কারণ জানালো পুলিশ, এখনো উদ্ধার হয়নি ২ হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে অথবা তারা নিজ উদ্যোগে পরিবারের কাছে ফিরে এসেছে। তবে এখনো ২ হাজার ৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে, যা মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের অসম্পূর্ণতা দূর করতে পুলিশ এই বিশদ পরিসংখ্যান তুলে ধরেছে।

পুলিশের বিশ্লেষণে দেখা গেছে, ৯ বছর বা তার কম বয়সী শিশুদের নিখোঁজ হওয়ার প্রধান কারণ সাধারণত পথ হারিয়ে ফেলা বা পরিবারের সদস্যদের বিচ্ছিন্ন হয়ে পড়া। অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিখোঁজ হওয়ার নেপথ্যে পারিবারিক কলহ, পড়াশোনার চাপ, অভিমান, স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা এবং অনৈতিক প্রলোভনসহ নানা সামাজিক কারণ রয়েছে। এছাড়া বর্তমানে অনলাইন জিডি ব্যবস্থার সহজলভ্যতার কারণে নিখোঁজ সংক্রান্ত অভিযোগের সংখ্যা আগের তুলনায় বেড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com