বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
বিপদ সংকেত বেজে ওঠায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা-রেহানার নামে দুদকের মামলা আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইলো দুদক ডলারে ট্রাম্পের মুখ, শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি আসছে রেকর্ড সৃষ্টিকারী এল নিনো ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৫৪ শেখ হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ সৈয়দপুরে দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ জন সৈয়দপুরে পরিবহন সংকট দূর করতে ৯ দফা আল্টিমেটাম মালিক-শ্রমিক নেতাদের

ডলারে ট্রাম্পের মুখ, শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

যুক্তরাষ্ট্রের আড়াইশ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সম্বলিত বিশেষ এক ডলারের মুদ্রা বাজারে এনেছে মার্কিন মিন্ট। বুধবার থেকে এই সোনালি রঙের মুদ্রাটি বিক্রির কার্যক্রম শুরু হয়। মুদ্রাটির সামনের অংশে ট্রাম্পের মুখচ্ছবি ও ‘লিবার্টি’ শব্দটি খোদাই করা হয়েছে, আর অপর পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের গ্রেট সিল। তামা, জিংক, ম্যাঙ্গানিজ ও নিকেলের সমন্বয়ে তৈরি এই মুদ্রাগুলো লেনদেনের জন্য বৈধ হলেও মূলত সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

সাধারণত মার্কিন আইনে জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও, বিশেষ পরিস্থিতিতে অর্থমন্ত্রীর অনুমোদনে এমন ব্যতিক্রমী মুদ্রা তৈরির সুযোগ রয়েছে। এর আগেও ১৯২৬ সালে প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি মুদ্রায় স্থান পেয়েছিল। তবে ট্রাম্পের এই মুদ্রাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জনপ্রিয়তার কারণে বর্তমানে মিন্টের ওয়েবসাইটে এর স্টক শেষ হয়ে গেছে এবং নতুন করে সরবরাহের কাজ চলছে। প্রতিটি পরিবার সর্বোচ্চ দুটি করে মুদ্রা অর্ডার করতে পারছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com