শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
হারপিক পানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আড়াই বছরের ছেলে প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে ‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করবো না: পানিসম্পদমন্ত্রী ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, যাত্রী নিহত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: আসলাম চৌধুরী হাম উপসর্গে প্রাণহানি পৌঁছালো ৮৮৮ জনে, নিশ্চিত হামে ৯৯ ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে শাহবাগে অবস্থান, যান চলাচলে বিঘ্ন দুর্ঘটনায় আহত খাদ্য প্রতিমন্ত্রীকে পাঠানো হয়েছে ঢাকায় ডেমরায় মোবাইল ফোনে ডেকে নিয়ে অটোচালককে পিটিয়ে হত্যা

আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইলো দুদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
9

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অনুসন্ধানের অংশ হিসেবে আসিফ মাহমুদসহ মন্ত্রণালয়ের চারজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট সব নথিপত্র তলব করা হয়েছে। দুদক সচিব মো. সাইদুর রহমান খান জানিয়েছেন, বিষয়টি বর্তমানে অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং তথ্যের প্রয়োজনে দাপ্তরিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহিদ কালাম স্বাক্ষরিত চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ, পদোন্নতি, বদলি এবং ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার দায়িত্ব সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র জমা দিতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে যে, দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণ ও সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে পদোন্নতি ও পছন্দের জায়গায় পদায়নের ক্ষেত্রে বিশাল অঙ্কের লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি দুদকের এই বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে দুদক চার সদস্যের একটি তদন্ত দলের মাধ্যমে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com