বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Title :
ডলারে ট্রাম্পের মুখ, শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি আসছে রেকর্ড সৃষ্টিকারী এল নিনো ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৫৪ শেখ হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ সৈয়দপুরে দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ জন সৈয়দপুরে পরিবহন সংকট দূর করতে ৯ দফা আল্টিমেটাম মালিক-শ্রমিক নেতাদের তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী কুলিয়ারচরে জব্দকৃত আলোচিত ১৯.৫ টন সরকারি চাল নিলামে বিক্রি: তদন্তে সত্যতা মিলতেই ডিলারশিপ বাতিল ১৫ হাজারের বেশি শিশু অপহরণ-নিখোঁজের ঘটনায় খেলাঘরের উদ্বেগ

সৈয়দপুরে পরিবহন সংকট দূর করতে ৯ দফা আল্টিমেটাম মালিক-শ্রমিক নেতাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 56.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
6

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসন এবং বৈষম্য দূর করার দাবিতে ৯ দফা আল্টিমেটাম দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি বাস্তবায়িত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন নেতারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সৈয়দপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবিগুলো তুলে ধরা হয়। নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল গফুর সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সরকার। সভা পরিচালনা করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল হাফিজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর-দিনাজপুর এবং রংপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা অত্যন্ত কম। রংপুর-দিনাজপুর রুটের দুই প্রান্তে ২৫টি করে মোট ৫০টি বাস চলাচল করলেও নীলফামারী জেলার মাত্র ১২টি বাস চলাচল করে। যার কারণে সৈয়দপুরের যাত্রীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নেতাদের প্রধান দাবিগুলো হলো:

  • রংপুর ও দিনাজপুর উভয় প্রান্ত থেকে নীলফামারী জেলার অন্তত ১০টি করে বাস এবং ঠাকুরগাঁও প্রান্তে অতিরিক্ত দুটি বাসের সিরিয়াল নিশ্চিত করা।
  • সন্ধ্যার পর রংপুর ও দিনাজপুর থেকে সৈয়দপুরগামী যাত্রীদের জন্য পর্যাপ্ত বাস সার্ভিস চালু রাখা।
  • অতিরিক্ত ভাড়া আদায় কঠোরভাবে বন্ধ করা।
  • সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের জরুরি সংস্কার ও বাইপাস বাস চলাচলে বাধা দূর করা।
  • সৈয়দপুর-রাজশাহী এবং নীলফামারী-সৈয়দপুর-বগুড়া রুট পুনরায় চালু করা।
  • সড়ক-মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজি চলাচল নিষিদ্ধ করা।

নেতারা অভিযোগ করেন, বাস সংখ্যা বৃদ্ধির বিষয়ে রংপুর ও দিনাজপুর মালিক সমিতির সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেয়নি। তবে ঠাকুরগাঁও মালিক সমিতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এই ৯ দফা দাবি মানা না হলে রংপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও রুটে বাস চলাচলে কোনো বিঘ্ন ঘটলে তার দায় মালিক-শ্রমিক সংগঠন নেবে না।

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মালিক সমিতির সাবেক সভাপতি মো. শাহনওয়াজ হোসেন শানু, সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল হাফিজ, সহ-সভাপতি মো. মোফাক্খার আলী স্বপন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সরকার, কোষাধ্যক্ষ মো. এহসান রসুল বিন্ধু, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল, মো. আরমান হামিদ এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com