বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
আসছে রেকর্ড সৃষ্টিকারী এল নিনো ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৫৪ শেখ হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ সৈয়দপুরে দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ জন সৈয়দপুরে পরিবহন সংকট দূর করতে ৯ দফা আল্টিমেটাম মালিক-শ্রমিক নেতাদের তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী কুলিয়ারচরে জব্দকৃত আলোচিত ১৯.৫ টন সরকারি চাল নিলামে বিক্রি: তদন্তে সত্যতা মিলতেই ডিলারশিপ বাতিল ১৫ হাজারের বেশি শিশু অপহরণ-নিখোঁজের ঘটনায় খেলাঘরের উদ্বেগ আমিরাতে বাংলাদেশিদের ভিক্ষাবৃত্তি, ক্ষুণ্ন হচ্ছে দেশের সুনাম

১৫ হাজারের বেশি শিশু অপহরণ-নিখোঁজের ঘটনায় খেলাঘরের উদ্বেগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

গত সাত মাসে সারাদেশে ১৫ হাজারের অধিক শিশু-কিশোর অপহরণ কিংবা নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। রাজধানীর নিউ ইস্কাটনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় নেতারা দাবি জানান, রাষ্ট্রীয় সম্পদ হিসেবে প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। দ্রুত নিখোঁজ শিশুদের উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তারা জোরালো আহ্বান জানিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশজুড়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা শিশুদের স্বাভাবিক মেধা বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। শিশুদের সুরক্ষায় সরকারের পাশাপাশি সর্বস্তরের অভিভাবককে আরও সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যেন শিশু অপহরণের সামগ্রিক চিত্র তুলে ধরে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে, সেই দাবিও জানানো হয়েছে। এছাড়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে, যাতে শিশু সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com