বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Title :
ডলারে ট্রাম্পের মুখ, শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি আসছে রেকর্ড সৃষ্টিকারী এল নিনো ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৫৪ শেখ হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ সৈয়দপুরে দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ জন সৈয়দপুরে পরিবহন সংকট দূর করতে ৯ দফা আল্টিমেটাম মালিক-শ্রমিক নেতাদের তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী কুলিয়ারচরে জব্দকৃত আলোচিত ১৯.৫ টন সরকারি চাল নিলামে বিক্রি: তদন্তে সত্যতা মিলতেই ডিলারশিপ বাতিল ১৫ হাজারের বেশি শিশু অপহরণ-নিখোঁজের ঘটনায় খেলাঘরের উদ্বেগ

সৈয়দপুরে দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View
17

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দাবি জানিয়ে বাস্তবায়নে প্রশাসনকে আগামী ১০সেপ্টেম্বরের মধ্যে আল্টিমেটাম দেওয়া হয়েছে।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সরকার,
এবং সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব আবদুল গফুর সরকার।
​এসময় অভিযাগ করে নেতারা জানান ​রুটে বাসের সিরিয়াল বাড়ানো: রংপুর-দিনাজপুর ও ঠাকুরগাঁও রুটে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। রংপুর-দিনাজপুর রুটে দুই জেলার ৫০টি বাস চললেও নীলফামারীর বাস মাত্র ১২টি। তাই রংপুর ও দিনাজপুর প্রান্ত থেকে নীলফামারীর অন্তত ১০টি করে এবং ঠাকুরগাঁও প্রান্তে ২টি বাসের সিরিয়াল দেওয়ার দাবি জানানো হয়।
​অন্যান্য দাবি: সন্ধ্যার পর পর্যাপ্ত বাস চালু, অতিরিক্ত ভাড়া বন্ধ, নীলফামারী জেলার সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার, বাইপাসে বাসের বাধা দূর এবং মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজি চলাচল বন্ধ করা
,​বন্ধ রুট চালু করা সৈয়দপুর-রাজশাহী এবং নীলফামারী-সৈয়দপুর-বগুড়া রুট পুনরায় চালু।
​নেতারা অভিযোগ করেন, এসব বিষয় নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও রংপুর ও দিনাজপুর মালিক সমিতির সাড়া পাওয়া যায়নি; তবে ঠাকুরগাঁও সমিতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক হামিদ আরমান।
জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ জেলা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মোঃ মাইনুল হক নীলফামারী-০৩-০৯-২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com