বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
গাইবান্ধা এসপির বাসভবনের টয়লেট থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল দুইজনের, এলাকাবাসীর সড়ক অবরোধ জোরারগঞ্জে বাসে তল্লাশি: ১১ চোরাই স্মার্টফোনসহ আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেফতার কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তুচ্ছতাচ্ছিল্য করা চরম অজ্ঞতা ও নারীবিদ্বেষের পরিচায়ক: বিশ্লেষকরা নির্যাতন থামছেই না, ‘রাগ করতে করতে ক্লান্ত’ পাকিস্তানি তারকারা পাওনা টাকার জেরে চার মাসের শিশুকে অপহরণের অভিযোগ এক বাড়িতেই বিদেশি পিস্তল-চাইনিজ কুড়াল! অভিযানে চাঞ্চল্যকর দৃশ্য নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা ‘মহানবী (সা.)-এর শিক্ষা মানুষকে শান্তির পথে পরিচালিত করে’

পাওনা টাকার জেরে চার মাসের শিশুকে অপহরণের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আর্থিক লেনদেনের বিরোধের জেরে চার মাস বয়সী এক শিশুকে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ শিশুটির নাম মারুফা জান্নাত মাহি। এ ঘটনায় শিশুটির মা ইয়াছমিন আক্তার বাদী হয়ে গত ২২ আগস্ট নাইক্ষ্যংছড়ি থানায় চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন শফি উল্লাহ, খালেদা বেগম, মো. আলম এবং তার স্ত্রী তৃষা। অভিযোগ অনুযায়ী, পূর্বপরিচিত আলমের স্ত্রী তৃষা কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

পরিবারের অভিযোগ, অভিযুক্তদের সাথে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল এবং সেই সূত্র ধরেই শিশুটিকে আটকে রাখা হয়েছে। শিশুটির পরিবারের দাবি, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা দাবি করছে এবং টাকা দিলে শিশুটিকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ভুক্তভোগী পরিবারের ধারণা, লেনদেনের জেরে পরিকল্পিতভাবেই এই অপহরণের ঘটনাটি ঘটানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক অনুসন্ধানে শিশুটি বর্তমানে চট্টগ্রামে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, পারিবারিক বিরোধ থাকলেও শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারে সব ধরনের আইনি তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com