রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। অপরাধ প্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে নারী ও আইনের সাথে সংঘাতে জড়িত চার শিশুসহ মোট ৫৪ জন অন্তর্ভুক্ত রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
1
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। অপরাধ প্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নারী ও আইনের সাথে সংঘাতে জড়িত চার শিশুসহ মোট ৫৪ জন অন্তর্ভুক্ত রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।