বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
গাইবান্ধা এসপির বাসভবনের টয়লেট থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল দুইজনের, এলাকাবাসীর সড়ক অবরোধ জোরারগঞ্জে বাসে তল্লাশি: ১১ চোরাই স্মার্টফোনসহ আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেফতার কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তুচ্ছতাচ্ছিল্য করা চরম অজ্ঞতা ও নারীবিদ্বেষের পরিচায়ক: বিশ্লেষকরা নির্যাতন থামছেই না, ‘রাগ করতে করতে ক্লান্ত’ পাকিস্তানি তারকারা পাওনা টাকার জেরে চার মাসের শিশুকে অপহরণের অভিযোগ এক বাড়িতেই বিদেশি পিস্তল-চাইনিজ কুড়াল! অভিযানে চাঞ্চল্যকর দৃশ্য নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা ‘মহানবী (সা.)-এর শিক্ষা মানুষকে শান্তির পথে পরিচালিত করে’

কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

নিজস্ব প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এলাকায় একটি বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন।

সকালে বরিয়াবর দরবার শরীফ এলাকা থেকে জশনে জুলুসটি শুরু হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং দরবার শরীফের বিশেষ পতাকা। শোভাযাত্রাটি কালিয়াকৈর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ হয়।

এ সময় জশনে জুলুস ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী ও আওলাদে রাসুল হযরত শাহ্ সুফি সৈয়দ ফারহান হোসাইন রেজভীসহ দরবার শরীফের মুরিদান, ভক্ত-অনুরাগী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

জুলুস শেষে স্থানীয় দরবার শরীফ প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, সুমহান আদর্শ, মানবতা, সাম্য ও ইনসাফের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাসূলের (সা.) আদর্শ অনুসরণের ওপর বিশেষ জোর দেন।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের এই আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com