রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

পর্যটকদের নির্মল আনন্দ দিতে নতুন রূপে সাজবে পতেঙ্গা সৈকত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। ‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার অংশ হিসেবে সৈকতে আধুনিক ডাস্টবিন ও পর্যাপ্ত ওয়াশ ব্লক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রকৃতির রূপ ঠিক রেখে পুরো সৈকত এলাকাকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। সম্প্রতি আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযানের পর চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই পরিকল্পনার কথা জানান।

সৈকতের খাবারের মান ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে দোকান মালিকদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নির্ধারিত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলবেন না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া সৈকতের অতিরিক্ত দোকানের সংখ্যা কমিয়ে মানসম্মত প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হবে। নিরাপত্তা জোরদার করতে আনসার সদস্য নিয়োগের পাশাপাশি পর্যটকদের অসতর্ক চলাফেরা সম্পর্কেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগে সৈকতের সৌন্দর্য রক্ষা করা সম্ভব নয়, এজন্য স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটকদের সচেতন অংশগ্রহণ জরুরি। সৈকতে দায়িত্বরত কর্মীদের আচরণগত উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং সুস্থ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনের এই পরিচ্ছন্নতা অভিযান শুধু পতেঙ্গা নয়, পুরো চট্টগ্রামজুড়েই অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com