সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ট্রাম্প বক্তব্যে কী বলবেন তা নিয়ে বাজি, হোয়াইট হাউজ কর্মীর জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার খসড়া সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করে বাজি ধরার দায়ে হোয়াইট হাউসের সাবেক এক কর্মীকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। গ্যাব্রিয়েল পেরেজ নামের ওই কর্মী ট্রাম্পের টেলিপ্রম্পটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিজের কাজের সুবাদে প্রেসিডেন্টের ভাষণের বিষয়বস্তু আগেভাগে জেনে নিয়ে ‘কালশি’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে বাজি ধরতেন।

মার্কিন নিয়ন্ত্রক সংস্থা কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন (সিএফটিসি) জানিয়েছে, গোপন তথ্যের অপব্যবহার করে আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগে গ্যাব্রিয়েলকে প্রায় ১ লাখ ৭২ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাজি থেকে অর্জিত ১ লাখ ৭ হাজার ডলার ফেরত দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ৬৫ হাজার ডলার জরিমানা দিতে হবে তাকে। এছাড়া আগামী তিন বছরের জন্য তাকে যেকোনো ধরনের বাজির লেনদেন থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে তদন্তে সহযোগিতা করার কারণে তার শাস্তির মাত্রা কিছুটা শিথিল করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com