সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

পুলিশ সদস্যকে থাপ্পড় মারা সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে দ্বন্দ্বে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার ঘটনায় নাঈমুজ্জামান নয়ন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নয়ন মাগুরা সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং ভায়না মাইক্রোবাস মালিক সমিতির বর্তমান সভাপতি হিসেবে পরিচিত। শনিবার দুপুরে সদর থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে।

ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে, যখন মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পুলিশ কনস্টেবল ইমরান হোসেনের সঙ্গে নয়নের তর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে নয়ন ওই পুলিশ সদস্যকে চড় মারেন। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। যদিও প্রাথমিকভাবে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে পুলিশের ক্ষোভ ও আইনি বাধ্যবাধকতার কারণে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com