রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬ জন অপরাধীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার পরিচালিত এই নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধপ্রবণ এলাকাগুলো থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে খিলগাঁও থানায় ১৫ জন, মুগদায় ১২ জন, পল্টনে ১১ জন, সবুজবাগে সাতজন, মতিঝিলে তিনজন এবং রামপুরা ও শাহজাহানপুর থানায় চারজন করে ব্যক্তি রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
1
রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬ জন অপরাধীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার পরিচালিত এই নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধপ্রবণ এলাকাগুলো থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে খিলগাঁও থানায় ১৫ জন, মুগদায় ১২ জন, পল্টনে ১১ জন, সবুজবাগে সাতজন, মতিঝিলে তিনজন এবং রামপুরা ও শাহজাহানপুর থানায় চারজন করে ব্যক্তি রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।