কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গুলিসহ এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা।অভিযানকালে পুলিশ তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় মোটরসাইকেলের পাশে বস্তায় লুকানো অবস্থায় একটি শটগান, একটি দেশীয় বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় রোববার তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
1
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গুলিসহ এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা।
অভিযানকালে পুলিশ তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় মোটরসাইকেলের পাশে বস্তায় লুকানো অবস্থায় একটি শটগান, একটি দেশীয় বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় রোববার তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।