সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
ঢাকার ছয় থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭৬ এসএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের মোটরসাইকেলে বস্তায় রাখা ছিল অস্ত্র, যুবক গ্রেফতার পরিচয় ছাড়াই বাসা ভাড়া, অপরাধীদের আশ্রয় নিয়ে শঙ্কা সাভার-আশুলিয়ায় চট্টগ্রামে যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০ রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার

চট্টগ্রামে যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

কক্সবাজার ভ্রমণের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের বাঁশখালী থেকে ৩০ জন কিশোর ও তরুণকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। তাদের বাঁশখালী থেকে সরাসরি আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকায় নিয়ে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার ধরিয়ে দেওয়া হয়। সেখানে একটি ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ওই ৩০ জনকে আটক করে এবং তাদের ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও ব্যানার জব্দ করে।

এ ঘটনায় আনোয়ারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে জেলা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ মোট ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধিকাংশ কিশোরের দাবি, তারা ভ্রমণে যাওয়ার কথা ভেবেই গাড়িতে উঠেছিল। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাকিদের বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com