সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ঢাকার ছয় থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭৬

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত শনিবার চালানো এই ধারাবাহিক অভিযানে মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানায় ৩২ জন, শেরেবাংলা নগর থানায় ১২ জন, তেজগাঁও থানায় ১১ জন, আদাবর থানায় ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ৩ জনকে আটক করেছে। এছাড়া আইন লঙ্ঘনকারী দুই শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে। সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com