রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে চট্টগ্রাম বন্দর একসঙ্গে হাঁটবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গুমের তিন মামলায় সাক্ষ্য চলছে, তদন্ত-বিচারের গতি নিয়ে ক্ষোভ কুলিয়ারচরে এসএসসিতে সেরা ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে প্রতিমন্ত্রীর সংবর্ধনা স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি সরকার নাকি জনগণ খারাপ? গুমের অন্ধকার থেকে আইনের শাসনের বাংলাদেশে ফিরে আসতে হবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গত ১১ বছরে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২০১৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সময়ের নিয়োগ, পদোন্নতি এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা যাচাইয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। রিজেন্ট বোর্ডের ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এই কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এছাড়া কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থ ও হিসাব দপ্তরের প্রতিনিধি এবং ইউজিসির একজন প্রতিনিধি। তারা নির্ধারিত সময়সীমার মধ্যে সকল নিয়োগ ও আর্থিক লেনদেনের নথি যাচাই-বাছাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অতীতের সকল অনিয়ম ও বৈষম্যের অভিযোগ নিরপেক্ষভাবে অনুসন্ধানের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com