রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারকে দায়ী না করার আহ্বান নুরের লালমনিরহাটে অবৈধ বালু উত্তোলনে বদলে যাচ্ছে নদীর মানচিত্র, হুমকির মুখে ফসলি জমি কনসার্ট-নৌকাবাইচে বাধার অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে চট্টগ্রাম বন্দর একসঙ্গে হাঁটবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গুমের তিন মামলায় সাক্ষ্য চলছে, তদন্ত-বিচারের গতি নিয়ে ক্ষোভ কুলিয়ারচরে এসএসসিতে সেরা ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে প্রতিমন্ত্রীর সংবর্ধনা স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে চট্টগ্রাম বন্দর একসঙ্গে হাঁটবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। এই যাত্রায় চট্টগ্রাম বন্দরকে অন্যতম প্রধান সহযোগী হিসেবে চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি জানান, ব্যবসা প্রসারে সরকার নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। ডেনমার্কের এপি মোলার-মায়েরস্কের অঙ্গপ্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এই প্রকল্পে ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যা বাংলাদেশে ইউরোপীয় একক বিনিয়োগের নতুন রেকর্ড।

প্রকল্পটির আওতায় প্রায় ৪৯ একর জমিতে আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত এই টার্মিনালটি নির্মিত হচ্ছে। আগামী তিন বছরে এর নির্মাণকাজ শেষ হওয়ার পর এটি বছরে প্রায় ৯ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হবে। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন গ্যান্ট্রি ক্রেন এবং বড় জাহাজ ভেড়ানোর সক্ষমতা থাকায় এই টার্মিনাল দেশের সমুদ্র বাণিজ্যে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। ৩০ বছর মেয়াদী এই প্রকল্পে কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেড স্থানীয় সহযোগী হিসেবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com