শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন সারজিস-হাসনাত আ’লীগের হয়ে জুলাই অভ্যুত্থান বানচালের চক্রান্ত করেছিল অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবৈধ অস্ত্রের সন্ধান দিলে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ: ব্যবসাবান্ধব পরিবেশ ও সততার ওপর জোর মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি, হাসনাতের দুঃখপ্রকাশ বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, খোঁজ দিলে ২ লাখ টাকা পুরস্কার

নাটোরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ: ব্যবসাবান্ধব পরিবেশ ও সততার ওপর জোর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরে ব্যবসায়ীদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং একটি অনুকূল ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ব্যবসায়ী ফোরাম বাংলাদেশ (আইবিডব্লিউএফ)-এর উদ্যোগে এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৮ আগস্ট) নাটোর শহরতলির কানাইখালী এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে আইবিডব্লিউএফ নাটোর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আইবিডব্লিউএফ নাটোর জেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. শহিদুল ইসলাম দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদানের কথা তুলে ধরে বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি একটি নিরাপদ ও সুষ্ঠু ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ইসলাম ধর্মে ব্যবসাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইসলামে ব্যবসা হালাল এবং সুদ হারাম ঘোষণা করা হয়েছে। সততা, আমানদারি এবং ইসলামী মূল্যবোধ বজায় রেখে ব্যবসা পরিচালনা করলে তা ব্যক্তি, সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনে।

অসাধু উপায়, প্রতারণা ও মিথ্যা বর্জন করে একটি আদর্শ ব্যবসায়ী সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় সভাপতি আশা প্রকাশ করেন, নাটোরের ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আইবিডব্লিউএফের সাংগঠনিক কার্যক্রম আরও বেশি শক্তিশালী ও গতিশীল হবে।

সমাবেশে অন্যান্য বক্তারাও ব্যবসায়ীদের সার্বিক স্বার্থ রক্ষা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে নাটোরের সাতটি উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com