রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এবার হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাভার মডেল থানায় মামলাটি করেছেন নাহিদ হাসান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। জানা যায়, গত ২৫ আগস্ট শরণখোলা থেকে এক বৃদ্ধাকে আশ্রয়ের জন্য মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানে নিয়ে গেলে সেখানে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

বাদীর ভাষ্যমতে, এক অসহায় বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার বিনিময়ে মিল্টন সমাদ্দার ১৮ হাজার টাকা দাবি করেছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে মিল্টন ও তার সহযোগীরা নাহিদ হাসান এবং তার সঙ্গীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমনকি জোর করে তাদের কাছ থেকে দায়মুক্তি সংবলিত ভিডিও ধারণ করানোরও অভিযোগ উঠেছে। ঘটনার পর সাভার মডেল থানায় অভিযোগ করা হলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। তবে অভিযোগের বিষয়ে মিল্টন সমাদ্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com