বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
সন্ধ্যায় সারাদেশে ৫২৯ মেগাওয়াট লোডশেডিং এলসি খুলতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ের অনুমতি ছাত্রীদের কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন ফেসবুক পোস্টে: জামায়াত আমির নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস শেষ মুহূর্তে মির্জা ফখরুলের বাসায় নেতাকর্মীদের ভিড় গুলশানে দুই স্পা সেন্টারে অভিযান, আটক ৫৩ ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল হোটেলের আগুনে টনক নড়ল প্রশাসনের, নিউমার্কেট এলাকায় ব্যাপক অভিযান কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির পরিচয়

নারায়ণগঞ্জে গভীর রাতে অবৈধ গ্যাস সংযোগের সময় হাতেনাতে আটক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২২ Time View
Screenshot
28

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে রাস্তা খুঁড়ে একটি বহুতল ভবনে অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে তক্কার মাঠ এলাকার মাস্টার বাড়ি সংলগ্ন হিমাচল মাঠের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—ফতুল্লার তক্কার মাঠ এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম ও তার সহযোগী ইয়ামিন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে সড়ক খনন করে বহুতল ভবনটিতে গ্যাস সংযোগের কাজ চালাচ্ছিলেন অভিযুক্তরা। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তীব্র প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাজহারুল ও ইয়ামিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, মূল অভিযুক্ত মাজহারুল দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তিতাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় পরিচয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে আসতেন। মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে বিভিন্ন স্থানে এমন অবৈধ সংযোগ স্থাপন করে তারা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও দাবি স্থানীয়দের। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দেশজুড়ে চলমান গ্যাস সংকটের মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে এ ধরনের অবৈধ সংযোগ স্থাপন উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফতুল্লা থানা পুলিশ এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com