বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া নারীদের চলাচলের গোলাপি রঙের বাস নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক কেন? নারায়ণগঞ্জে বিশেষ অভিযান: ধর্ষণচেষ্টা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ প্রত্যন্ত অঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান মন্ত্রীর সৈয়দপুরে কোটি টাকার অবৈধ ব্যাটারি জব্দ, নেপথ্যে প্রভাবশালী চক্র কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেচ পাম্পের তার সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ আগস্ট ২০২৬ রামগঞ্জে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সওজের উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপে হাতাহাতি শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন হবে না

রামগঞ্জে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
13

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

বুধবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদুল ইসলাম মারুফ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মনোয়ার হোসেন জিএস মনোয়ার।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, এসআই বাবুর আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক আবুল খায়ের কোম্পানি এবং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জোর দাবি জানান। এছাড়া যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com