শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিশেষ অভিযান: ধর্ষণচেষ্টা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
Screenshot
6

Sheikh siam
নারায়গঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণচেষ্টা, পুলিশ অ্যাসল্ট এবং পরোয়ানামুক্ত বিভিন্ন মামলার এজাহারভুক্ত আটজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এই অভিযান সফল করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পুলিশ অ্যাসল্ট মামলার আসামিরা হলেন—আবু বক্কর (১৮), মো. মানিক (২০) ও মো. আজিজুল ইসলাম (২৩)। এছাড়া সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে; তারা হলেন—মোস্তাক (৪৪), এজাহার মিয়া এবং মো. শাহ আলী (৩২)। অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আবরাত ওয়াজিব (২০) এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নুর হোসেন কাজী (৫৪)-কে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আবু বক্কর, মানিক ও আজিজুল ইসলাম সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী ও কসাইপাড়া এলাকার বাসিন্দা। আবরাত ওয়াজিব কক্সবাজারের হলেও বর্তমানে আটি হাউজিং ওয়াপদা কলোনীতে বসবাস করছিলেন। এছাড়া ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার নুর হোসেন কাজী চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মধুঘর এলাকায় ভাড়া থাকেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আটজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com