বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের দায় নেই: জাহেদ উর রহমান কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালামের অবদান দেশবাসী চিরদিন স্মরণ করবে ১৫ আগস্ট পালনের প্রস্তুতি: আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে নাটোরে নীতিমালা লঙ্ঘন করে সার বিক্রির দায়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা রেজিস্ট্রেশনবিহীন কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা রাবি ছাত্রলীগ নেতা গালিবসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নাটোরে নীতিমালা লঙ্ঘন করে সার বিক্রির দায়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
14

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে সারের নীতিমালা অমান্য করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ‘মেসার্স মিজান ট্রেডার্স’ নামের একটি ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (দুপুরে) এই অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানটি সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সার বিক্রি করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে নাজিরপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় মেসার্স মিজান ট্রেডার্সের স্বত্বাধিকারী মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম রাফিউল ইসলাম জানান, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গুরুদাসপুরে সারের কোনো ঘাটতি নেই। ডিলারদের প্রতি কঠোর সতর্কতা জারি করা হয়েছে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম বলেন, কৃষকদের অধিকার রক্ষায় এবং নির্ধারিত মূল্যে ও নিয়মের মধ্যে সার বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের এমন তদারকি ও অভিযান নিয়মিত চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com