বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১ পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের দায় নেই: জাহেদ উর রহমান কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালামের অবদান দেশবাসী চিরদিন স্মরণ করবে ১৫ আগস্ট পালনের প্রস্তুতি: আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে নাটোরে নীতিমালা লঙ্ঘন করে সার বিক্রির দায়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা রেজিস্ট্রেশনবিহীন কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা

বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালামের অবদান দেশবাসী চিরদিন স্মরণ করবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বিএনপির সাবেক মহাসচিব ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াইয়ে ব্যারিস্টার সালাম তালুকদারের সাহসী ও ঐতিহাসিক ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে তার দূরদর্শী নেতৃত্ব ছিল অতুলনীয়।

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, স্পষ্টবাদী ও মার্জিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সব মহলে সমাদৃত ছিলেন। বিএনপিকে সুসংগঠিত করার পাশাপাশি মন্ত্রী থাকাকালীন গ্রামীণ অবকাঠামোর উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠায় তার নিরলস কর্মতৎপরতা দলের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। শোকবার্তায় মহাসচিব প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com