রাজধানীর গুলশান এলাকায় দুটি স্পা সেন্টারে অবৈধ কার্যক্রমের অভিযোগে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৫৩ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকার দুটি স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়। ওসি দাউদ হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
8
রাজধানীর গুলশান এলাকায় দুটি স্পা সেন্টারে অবৈধ কার্যক্রমের অভিযোগে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৫৩ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকার দুটি স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়।
ওসি দাউদ হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।