বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
অনুরোধ করার পরও অটোরিকশা ছাড়েননি এসআই, ঘটনাস্থলেই চালকের মৃত্যু কলকাতায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক সাবেক মেয়র রেজাউলের বাড়ির পার্কিংয়ের জায়গায় দোকান, জরিমানা ২ লাখ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার লালমনিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা আটক উনের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন ট্রাম্প লুট হওয়া ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে ঘানার পাশে রাশিয়া, চাপে ইউরোপ কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া নারীদের চলাচলের গোলাপি রঙের বাস নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক কেন?

লালমনিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী নানা এবং স্থানীয় একটি মাদ্রাসার নৈশপ্রহরী মজুমুদ্দিন সেলিমকে (৪৫) আটক করেছে পুলিশ। আনুষ্ঠানিক মামলা দায়েরের আগেই পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত সেলিম মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে শিশুটির ওপর এই পাশবিক নির্যাতন চালায়। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে, এই জঘন্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মমিনপুর দাখিল মাদ্রাসার সুপার ইউনুস আলীর বিরুদ্ধে। তবে খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এবং ওসি সাইফুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পাটগ্রাম থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনতে পুলিশ প্রশাসন সজাগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com