বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির পরিচয় অনুরোধ করার পরও অটোরিকশা ছাড়েননি এসআই, ঘটনাস্থলেই চালকের মৃত্যু কলকাতায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক সাবেক মেয়র রেজাউলের বাড়ির পার্কিংয়ের জায়গায় দোকান, জরিমানা ২ লাখ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার লালমনিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা আটক উনের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন ট্রাম্প লুট হওয়া ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে ঘানার পাশে রাশিয়া, চাপে ইউরোপ কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া

সাবেক মেয়র রেজাউলের বাড়ির পার্কিংয়ের জায়গায় দোকান, জরিমানা ২ লাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
5

চট্টগ্রামে নকশাবহির্ভূত নির্মাণ ও ভবন নির্মাণ নীতিমালার তোয়াক্কা না করায় সাতটি ভবনে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। গত বুধবার নগরের কোতোয়ালি ও চকবাজার এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এই অভিযানে একটি ভবন সিলগালা এবং আরও দুটি ভবনের মালিকের কাছ থেকে ভবিষ্যতে নিয়ম মানার প্রতিশ্রুতিতে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানের সময় চট্টেশ্বরী রোডে অবস্থিত সাবেক মেয়র রেজাউল করিমের মালিকানাধীন ‘হামদর্দ বিল্ডিং’-এ পার্কিংয়ের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী নভেম্বরের মধ্যে ওই অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে সিপিডিএল ও পি টু পি-সহ নামি আবাসন কোম্পানির নির্মিত ভবনেও অনিয়ম ধরা পড়ে।

চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানিয়েছেন, শহরকে অপরিকল্পিত ও অবৈধ স্থাপনার হাত থেকে রক্ষা করতে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। প্রভাবশালীদের তোয়াক্কা না করে নগরের শৃঙ্খলা ফেরাতে এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করতে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com